তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আসছে স্হানীয় সরকার ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলার ২ নং রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নতুন মুখ হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছে।
ঐতিহ্য বাহী পুরুড়া সাহেব বাড়ির মরহুম এসরাতুর রহমান খান সাহেবের সুযোগ্য সন্তান রাউতি ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম হালিম দাদ খান আফরোজ সাহেবের দৌহিত্র ৯২ ব্যাচের তুকুর ছাত্র নেতা বিশিষ্ট নাট্যকার বর্তমান ৭ নং ওয়ার্ড ইউ,পি সদস্য মাহমুদুর রহমান খান, রুভেল মাহমুদ,আগামী নির্বাচনে তরুন সমাজের আইকন হিসেবে কাজ করতে আগ্রহী বলে তার মনো বাসনা ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে তরুণ সমাজ থেকে মাদক জোয়া নির্মুলে সর্বোচ্চ চেস্টা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন, জয়ের বিষয়ে ও তিনি শতভাগ আশাবাদী তার নানা ভাই মরহুম হালিম দাদ খান আফরোজ সাহেবের কিছু অপুরনীয় ইচ্ছে পুরন করার অংগীকার করেন রাউতি ইউনিয়নের সকল ভোটার ভাই বোনদের উদ্দেশ্যে তিনি আরও বলে আসছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করে মা,বাবা,ভাই, বোনদের সেবা করার সুযোগ করে দিবেন সেবাই রুভেল মাহমুদের কাছে উওম ধর্ম, পরিশেষে ইউনিয়নের সকল ভোটার ভাই বোনদের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে।

0 Comments