Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

 


ফুলবাড়িয়া,প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ প্রাঙ্গণে শেষ হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, নিজের দায়িত্ববোধ থেকে সঠিকভাবে পাঠদান করতে হবে। নিজ নিজ জায়গা থেকে মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে কাজ করতে হবে। শিক্ষকদের মর্যাদা ধরে রাখতে আপনাদেরকে আরো সচেষ্ট হতে হবে। আপনাদের দাবী দাওয়ার প্রতি সরকার আন্তরিক রয়েছে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ একেএম শমসের আলী, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম, কর্ম পরিষদ সদস্য মোঃ আব্দুল মজিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম সেলিম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর রহমান মাসুদ তালুকদার, ফুলবাড়িয়া মহিলা কলেজের( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সরকার মনোয়ার কামাল, ফুলবাড়িয়া সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবু ওবায়েদা বাবুল,ফুলবাড়িয়া কে এই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইউনুস আলী, বাকতা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আতিকুর রহমান খান, অন্বেষণ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিজাম উদ্দিন  খান, শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রবাসী কামরুজ্জামান, ফুলবাড়িয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া ইসলাম প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন সুপার  মাওলানা মোঃ জালাল উদ্দিন এবং পরিচালনায় একাডেমিক সুপারভাইজার মহসিনা বেগম। 



সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদানই করেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হলে তারা আরও উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে জাতি গঠনের দায়িত্ব পালন করতে পারবেন। 



এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। 

Post a Comment

0 Comments