Header Ads Widget

 


বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‍্যালী

 


বাবলু আকন্দ; বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় মুক্তাগাছা শহরের ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে বাদ্য বাজনা সহ নেচে গেয়ে দিনটি উদযাপন করেন। পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। 

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ এড. আবু রেজা ফজলুল হক বাবলু, উপজেলা বিএনপির আহব্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি কাজী রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক নুরে হাসানুজ্জামান সোহাগ, ৪নং কুমারগাতার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর।

মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি, সদস্য সচিব মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দল আব্দুস সাত্তার। 
মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের সভাপতি মো: হাফিজ ফরাজী সাধারণ সম্পাদক সৈকত। শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সারোয়ার ইকরীম জিম।



বর্ণাঢ্য র‍্যালি মিছিলে মুক্তাগাছা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলার যুবদল, ছাএদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments