Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় মসজিদ ও পূজামন্ডপে প্রবাসীর সহায়তা

 


ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে ইউনিয়নের সবগুলো মসজিদ ও পূজা মন্ডপসমূহে সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।


‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কেশরগঞ্জ বাজারের শাফী ইন্টারন্যাশনাল স্কুলে সংগঠনটির ব্যানারে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।


‎পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান রাজিব হোসাইন সাদ্দাম এর অর্থায়নে প্রতিটি মসজিদ ও পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব পালনে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। এ দিন ১১৮ টি মসজিদ ও ২১ টি মন্দিরে উপহার দেন। 


‎


‎মসজিদের সভাপতি প্রফেসর মোঃ হাসান বলেন, আমাদের ইউনিয়নে আল্লাহতালা পাঠিয়েছে যার মাধ্যমে গত বেশ কিছুদিন যাবত উন্নয়নমূলক কাজ হয়েছে এই নিয়ে একজন ব্যক্তির সাথে আমার তর্কবিতর্ক হয়েছে সে বলে তুমি সাদ্দামকে সমর্থন কর কেন আমি বলেছি, আমি তো সাদ্দামের সমর্থন করি না সাদ্দামের উন্নয়নকে সমর্থন করি। তুমি তো কয়েক বার নির্বাচন করেছ কোনদিন মসজিদ মাদ্রাসায় ১০ টাকা দিয়েও তো সহযোগিতা করছনা। উন্নয়নের জন্য সাদ্দামকে আল্লাহতালা আমাদের ইউনিয়নে পাঠাইছে।


‎


‎পূজা মন্ডপের সভাপতি পীযূষ বলেন, আমরা পূজা মন্ডপের জন্য  অনুদান পেয়ে খুবই আনন্দিত রাজীব হোসাইন সাদ্দাম খানকে আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সনাতন ধর্মাবলীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন। 


‎


‎প্রবাসী, সমাজসেবক ও পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান রাজীব হোসাইন সাদ্দাম খান বলেন, আল্লাহতালা যতদিন বাঁচিয়ে রাখবে  মসজিদ, মাদ্রাসা, মন্দির ও হতদরিদ্র অসহায়দের পাশে থাকব এবং পুটিজানা ইউনিয়নের যত উন্নয়নমূলক কাজ আছে আমি মৃত্যুর আগ পর্যন্ত করে যাব।


‎


‎এসময় উপস্থিত ছিলেন,আলহাজ্ব মো. জিন্নাহ খান, আলমগীর হোসেন মিন্টু খান,মো. গোলাম মোস্তফা খান,শহীদ মাস্টার প্রমূখ।

Post a Comment

0 Comments