Header Ads Widget

 


পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে মুক্তাগাছা রাজাবাড়ি বিটে শুরু হয়েছে বনায়ন কার্যক্রম

 


বাবলু আকন্দ: ময়মনসিংহের মুক্তাগাছা রাজাবাড়ি বিট, জাতীয় উদ্যান সদর রেঞ্জ এলাকায় বনায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় গত জুন মাস থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

বন বিভাগের উদ্যোগে বনাঞ্চলে নতুন করে বিভিন্ন প্রজাতির বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে। বিশেষ করে মধুপুর শালবনে পূর্বে বিদ্যমান দেশীয় প্রজাতির গাছ পুনরায় রোপণের মাধ্যমে বনাঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও বনায়ন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা হচ্ছে শাল, গর্জন, চাপালিশ, হলদে গামারসহ বিভিন্ন মূল্যবান বনজ প্রজাতির গাছ।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক রানা দেব এবং জাতীয় উদ্যান সদর রেঞ্জ, টাঙ্গাইল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (সরকারি বন সংরক্ষক) মোহাম্মদ রাব্বী রায়হান।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নম্বর দাউগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল মালেক শাহিন, কমলাপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস মেম্বার, ৮ নম্বর দাউগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহাম্মেদ আলামিন ও সাধারণ সম্পাদক আলামিন হোসাইন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হামেদ আলী সরকার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী আকন্দ, বর্তমান সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কমলাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমেদ, দাউগাঁও ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ৯ নম্বর কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৮ নম্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ মণ্ডল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোখলেসুর রহমান।

আয়োজকরা জানান, বনায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনগুলোতেও পর্যায়ক্রমে বনাঞ্চলের বিভিন্ন স্থানে দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments