স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে বাণিজ্যিকভাবে খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার বুধবার নগরীর মাসকান্দায় কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যায়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কৃষি তথ্য সার্ভিসের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ী ঢাকার পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তৌফিক আহমদ খান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল আলিম। বিশেষ অতিথি ও আলোচল হিসেবে ছিলেন, বাংলাদেশ বেতার ময়মনসিংহের পরিচালক মো. রাফিউল করিম, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. আলতাফ-উন-নাহার।
সেমিনারে ময়মনসিংহ বিভাগের চার জেলার কৃষি বিভাগের ডিডিগণ, উপজেলা কৃষি কর্মকর্তাগণ, বাংলাদেশ বেতারের কর্মকর্তা, কৃষিতথ্য সার্ভিসের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী মিলে ৫০জন অংশ গ্রহন করেন।

0 Comments