তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ৬ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকাল তিন ঘঠিকায় উপজেলার সি এন,জি স্টেশনে তাড়াইলের কৃতি সন্তান জি,এম,মজিবুর রহমান সবুজ কে সংবর্ধনা দেওয়া হয়।
কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে তাড়াইল আগমন উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় ও সওকত হোসেন ছিদ্দিকি বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক মর্তুজা আল কামাল মোস্তাক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি জি,এস,খসরুজ্জামান শরিফ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, বক্তৃতায় উপস্থিত বক্তারা জুলাইয়ের চেতনায় সবার আগে বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখার আহ্বান জানান।

0 Comments