মরহুমের মরদেহ রবিবার বেলা সাড়ে ১১টায় তার প্রিয় সংগঠন মুক্তাগাছা প্রেসক্লাব প্রাঙ্গণ আনা হয়। এ সময় সাংবাদিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা, পিতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য আলহাজ¦ জাকির হোসে বাবলু, মুক্তাগাছা প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তাঁরা শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের প্রথম জানাযার নামাজ সকাল ১১টায় মুক্তাগাছা আব্বাছিয়া আলিয়াম মাদ্রাসর মডলে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ২য় জানাযার নামাজ বাদ যোহর মরহুমের নিজ গ্রাম উপজেলার খিলগাতি গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

0 Comments