তাড়াইল প্রতিনিধি: কিশোরগন্জের তাড়াইল উপজেলার বেলংকা গ্রামে আসছে বিশ্বকাপ ফুটবল খেলা কে সামনে রেখে পারায় মহল্লায় চলছে উৎসব মুখর পরিবেশ।
গ্রামের বাজারে প্রতিটি দোকানে শুরু হয়েছে সমর্থক দের পতাকা তোলার হিরিক, বাজারে প্রবেশ করতেই দেখা মিলে পঞ্চাশ উর্ধ বয়সের সাদেক মিয়ার সাথে তিনি জানান, আমি ব্যক্তিগত ভাবে ব্রাজিল সমর্থন করি, চল্লিশ বছর যাবৎ আমি এই দলকে ভালবাসি বিশ্বকাপ ফুটবল খেলা আসলেই আমি আমার পক্ষ থেকে ব্রাজিলের জার্সি ব্রাজিল সমর্থক দের উপহার হি সেবে দেই, টাকা কোথায় পান, আপনি তো সচ্ছল না? এমন প্রশ্নের উওরে সাদেক মিয়া বলেন আমি নিজে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পাই তার থেকে আমার ভালবাসর দলের জন্য চার বছর পর পর আমি উপহার হিসেবে ব্রাজিলের পতাকা প্লে কার্ড বিতরন করি।
বড় পর্দায় প্রিয়দলের খেলা দেখার জন্য ব্যবস্হা গ্রহন করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ব্রাজিল সমর্থকরা ষাট উর্ধ বয়সের আরেক জনের সাথে কথা হলে তিনি জানান ব্রাজিলের খেলা মানেই ফুটবল শৈল্পিকথা তাদের প্রতিটি শট যেন ফুটবলে এক একটা নতুন শিক্ষা, বাংলাদেশের প্রতিটি গ্রামে সাদেক মিয়ার মত হাজার হাজার ভক্তরা চায় এবার বিশ্বকাপ ফুটবলের শেরাটা যেন তাদের প্রিয় তারকাদের কাছ থেকে পায় এই প্রত্যাসা সাদেক মিয়ার।

0 Comments