Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক ১

 


শামীম আহম্মেদ নীলু: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


‎পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ লিটন মিয়া সঙ্গীয় এএসআই ইমদাদুল হক, এএসআই হাসানুজ্জামান এবং ফোর্সসহ আছিম বাঁশদী পশ্চিমপাড়া জসীমউদ্দীনের সাপরা ঘরে অভিযান পরিচালনা করে মোঃ জালাল উদ্দীন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেন। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জালাল উদ্দীন এনায়েতপুর বেতবাড়ির মৃত হাছেন আলী ছেলে।


‎ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, জালাল উদ্দীনেক ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। পুলিশের এরকম অভিযান অব্যাহত থাকবে।

 

Post a Comment

0 Comments