ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দীর্ঘদিন ধরে আত্নগোপনে থাকা ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুক্তার আলী (৪২) উপজেলার চৌদার পশ্চিম পাড়া এলাকার জনৈক আক্কাস আলীর পুত্র।
জানাগেছে,২০১০ সালে গাজীপুরের কালিয়াকৈর থানার এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আটক হয় মুক্তার আলী। পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন তিনি।
পুলিশ জানায়, বুধবার রাতে মুক্তার আলীর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। মুক্তার আলী এ ঘটনা ছাড়াও একাধিক সংঘবদ্ধ অপরাধমূলক ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলেও স্থানীয়দের অভিযোগ।
ফুলবাড়িয়া থানার ওসি মো. রাশেদুল হাসান বলেন, ১৬ বছর ধরে আত্নগোপনে থাকা ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুক্তারকে চৌদার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

0 Comments