প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীতগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝ পথে উল্টে যায়। এতে ঘটনা স্থলেই সিএনজিঅটোরিকশার ৩ নারী যাত্রী নিহত হন।
গুরুতর আহত হন সিএনজি অটোরিকশা চালক ও অপর এক পুরুষ যাত্রী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
ট্রাকটি সড়কের মাঝ পথে উল্টে থাকায় দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকটি সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও ওসি জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) যান চলাচল বন্ধ রয়েছে।

0 Comments