ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন হিরা।
এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, প্রধান শিক্ষক আতিকুর রহমান, পৌর যুবদলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত আনার, যুবদল নেতা মনজুরুল হক খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ মারুফ প্রমুখ। দিবসটি উপলক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর মোঃ ইকবাল হোসেন।
দিবসটি উপলক্ষে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0 Comments