Header Ads Widget

 


মুক্তাগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত।

 


বাবলু আকন্দ : ' করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তাগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায়ের ফ্যাসিলিটেটর আসাদুজ্জামান এর সঞ্চালনায় সহকারী কমিশনার (ভ‚মি) নাজমুস ছালেহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহŸায়ক হাবিবুর রহমান খান রতন। এ ছাড়াও বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহŸায়ক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, বীরমুক্তিযোদ্ধা- শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি জামাল উদ্দিন আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবীব প্রমূখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে নগদারালিয়া সমবায় সমিতি, চেতনা উৎপাদনমূখী সমবায় সমিতি, সোনালী বাংলা ক্ষুদ্র সমবায় সমিতি, মুক্তাগাছা থানা মহিলা সমবায় সমিতি, আশার আলো শ্রমজীবী সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে নাজমুন নাহারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


Post a Comment

0 Comments