Header Ads Widget

 


মুক্তাগাছা বিএনপির উদ্যোগে শিক্ষার্থী সংবর্ধনা


 বাবলু আকন্দ; মুক্তাগাছা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার সকালে শহরের নন্দীবাড়ীস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে তানজিম তাবাসসুম তিথির সঞ্চালনায় উপজেলা বিএনপির আহŸায়ক মোঃ হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহŸায়ক ও মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোনের বাবলু। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, ওসি কামরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান প্রমূখ।

সম্বর্ধনায় প্রতি প্রত্যাশা রেখে এমপি জাকির হোসেন বলেন, তোমরা যারা ভালো রেজাল্ট করেছো, তোমাদের জন্য আরও দোয়া করি । বিশ^বিদ্যালয়ে যাও। আরো ভালো অধ্যয়ন করো। আমি যেন তোমাদের কোন ভালো কাজে বা উপকারে আসতে পারি। আমি সব সময় তোমাদের পাশে থাকবো। আমার বাবা অনেক প্রতিষ্ঠান গড়েছেন। আমিও চাই আরও ভালো প্রতিষ্ঠান হোক।  শিক্ষকদের উদ্দেশ্যে এমপি বলেন, গ্রামের স্কুলে ৮ম- ১০ম শ্রেণীতে শিক্ষার্থীরা ঝড়ে পড়ে। যেন না ঝড়ে পরে তা নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এ সরকার শিক্ষার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করবে। যে শিক্ষকগণ ভালোভাবে দায়িত্ব পালন করবেন না, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এ সরকার প্রতিটি স্কুলে ভালো শিক্ষার্থীদের পুরস্কৃত করবে।

আয়োজনে অন্যান্য বক্তরা শিক্ষার্থীদের এ ফলাফলের ধারাবাহিকতা ঠিক রাখতে অভিভাবকদের আরও যতœশীল দায়িত্ব পালন করতে বলেন। আগামী দিনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীরা যেন আরও বহুমুখী প্রতিভার অধিকারী হতে পারে সে জন্য এমপির সহযোগিতা কামনা করেন।


Post a Comment

0 Comments