Header Ads Widget

 


হালুয়াঘাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন,রেড ক্রিসেন্টের আর্থিক সহায়তা

 


হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধূরাইল ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন।

মঙ্গলবার দুপুরে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধূরাইল ইউনিয়নের পাবিয়াজুড়ি ও গোরকপুর গ্রাম পরিদর্শন করেন। তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

পরিদর্শনকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা জরুরি। তাদের দুর্ভোগ লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, গত ২০ সেপ্টেম্বর ভোররাতে ধূরাইল ইউনিয়নের পাবিয়াজুড়ি ও গোরকপুর গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া বিভিন্ন স্থাপনা ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নানা সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।

পরিদর্শনকালে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা কাজীম উদ্দিন, মিজানুর রহমান, জেলা রেড ক্রিসেন্টের ইউএলও হায়দার আলী, বিএনপি নেতা শহীদুল্লাহ মাস্টার, মাসুম বিল্লাহ, সারোয়ার হোসেন, এমদাদ হোসেন, মোস্তফা কামাল, মঞ্জুরুল হক মঞ্জু, ক্বারী আলমাস উদ্দিন, আব্দুল বারেক, জেলা ছাত্রদলের সহসভাপতি এমএবি রায়হান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক সিরাজুল ইসলাম শাহীন, পৌর ছাত্রদলের সদস্যসচিব তাজবীর হোসেন অন্তরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments