মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় শ্রমিক লীগের এক নেতার দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুদ করা ৩ টন সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সে দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের ইছাখালি বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে ও মুক্তাগাছা থানা পুলিশের সহায়তায় অভিযানে দুল্লা সইউনিয়নের ইছাখালী বাজারে অবস্থিত শ্রমিকলীগ নেতা জাকিরের মেসার্স রিফাত মাহমুদ জয় এন্টারপ্রাইজ থেকে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ টিএসপি, ৪১ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা এমওপি সার জব্দ করা হয়। অভিযানে অবৈধ মজুত ও মেয়াদোত্তীর্ণ সার রাখায় দোকানে থাকা কর্মচারীকে ৩৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদন্ড দেয়া হয়। পরে জরিমানার টাকা প্রতিষ্ঠানটির কর্মচারী পরিশোধ করে। এ সময় দোকানের মালিক জাকিরকে পাওয়া যায়নি। জানা যায়, জাকির হোসেন ১ নম্বর দুল্লা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
এলাকাবাসী জানায়, সে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করতে অবধৈভাবে সার মজুত করেছে। তার কাছে আরও সার আছে। এ অভিযানের তথ্য আগেই সে পেয়ে বাকী সারগুলো সে সরিয়ে ফেলেছে। পাশাপাশি সে দাদন ব্যবসায়ী বলেও জানায় এলাকাবাসী।
মুঠোফোনে জাকিরের সাথে যোগাযোগ করলে প্রতিবেদককে জানায়, সে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছে। এখন ডাক্তার দেখাবে তাই কথা বলতে পারবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ইছাখালি বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুদ করা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ সার জব্দ করা হয়েছে। অবৈধভাবে সার মজুদ ও মেয়াদোত্তীর্ণ সার বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

0 Comments