Header Ads Widget

 


মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা রায়হান

 


বাবলু আকন্দ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা ৮ নং দাওগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দূর্ণীতি বিরোধী অঙ্গীকার নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন উপজেলা জামায়াত নেতা মাওলানা  মোস্তফা রায়হান । 

শনিবার উপজেলার দাওগাঁও ইউনিয়নের নমর দোকান - বটতলা বাজার ভাঙা রাস্তা নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন মোস্তফা রায়হান। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। সামান্য বৃষ্টি হলেই সেখানে পানি জমে ডোবার মতো পরিস্থিতি সৃষ্টি হতো। এতে সাধারণ মানুষের চলাচলেও চরম দুর্ভোগ দেখা দিত। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বয়স্কদের যাতায়াতে ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও দীর্ঘদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।


এ অবস্থায় এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন বিশিষ্ট সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা  মোস্তফা রায়হান নিজ অর্থায়নে স্থানীয় লোকজন নিয়ে ইট বালু দিয়ে চলাচল করার মতো রাস্তা সংস্কারে দেয়।


উক্ত রাস্তায় চলাচলরত কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান ,আমরা দীর্ঘদিন যাবত এ রাস্তায় চলাচল করতে বহু কষ্ট হতো কোন ধরনের যানবাহন আসতো না একটু বৃষ্টি হলেই একেবারে চলাচলে অনুপযোগী হয়ে পড়তো। 


সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মোস্তফা রায়হান বলেন, আমি কোনো প্রচার বা প্রশংসার জন্য এ কাজ করিনি। প্রতিদিন ছোট ছোট শিক্ষার্থী, অসুস্থ মানুষ ও সাধারণ পথচারীদের এই রাস্তায় কষ্ট করতে দেখতাম। বিবেকের তাড়না থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছি। শুধু সরকারের ওপর নির্ভর না করে সমাজের সামর্থ্যবানদেরও নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসন্ন ৮ নং দাওগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল স্তরের জনগণের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।

Post a Comment

0 Comments