বাবলু আকন্দ: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহের সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সাকিল, সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, মুক্তাগাছা শিল্প ও সাহিত্য পর্ষদের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক ফেরদৌস তাজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকিয়া আক্তার প্রমূখ। উদ্বোধনকালে ইউএনও বলেন, আগামী ২ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের ৪টি ক্যাটিগরিতে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ ও নৃত্যে (একক) অংশ নেবে প্রতিযোগিরা। পরে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সমবেতভাবে সংগীত পরিবেশন করে।
মুক্তাগাছায় ডিসি’স টেলেন্ট হান্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বিজ্ঞানের মেধা ও সৃজনশীলতার লড়াইয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় জুনিয়র গ্রুপ ও সিনিয়র গ্রুপ থেকে ১০জন বিজয়ী মাঝে বৃক্ষের চারা, সনদ ও পুরস্কারের অর্থ প্রদান করা হয়েছে। ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াডে’ অংশ নেওয়া এসব শিক্ষার্থীদের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বিজয়ী হয় ১০ জন। জুনিয়র গ্রুপের চ’ড়ান্ত বিজয়ীরা হলো আরকে উচ্চ বিদ্যালয়ের অনিক সূত্রধর দীপ, আহনাব হাবিব শাফাত, আর্মড পুলিশ ব্যটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনিরুদ্ধ সাহা পিউশ, নবারুণ বিদ্যানিকেতনের সাকের উল্লাহ ও আরকে উচ্চ বিদ্যালয়ের আহমাদ হাবীব রায়াত। সিনিয়র গ্রুপে শহীদ স্মৃতি সরকারী কলেজের পিজন দেবনাথ নীল, হাজেরাতুল বার্জিয়া, মিসবাউল হক, তাইয়িব ইসলাম রিহান, মেহেরাব হাসান মৃদুল। ইউএনও কৃষ্ণ চন্দ্র বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চিন্তা ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এমন মেধাবীদের বিকাশে এ আয়োজন ভূমিকা রাখবে। বিজয়ী ১০জন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

0 Comments