গত ১৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি পালন করা হয়। এর অংশ হিসেবে স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
মো: মাজহারুল হক চৌধুরী, পরিচালক, পরিবার পরিকল্পনা, ময়মনসিংহ বিভাগ ও মো. আলী আমজাদ দপ্তরী, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, ময়মনসিংহ এর সার্বিক নির্দেশনায় উপস্থিত ছিলেন আতিকুন্নাহর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মুক্তাগাছা; ডা: উম্মে নফি নিতু, মেডিকেল অফিসার, মুক্তাগাছা; এবং হালিমা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মুক্তাগাছা।
এ সময় দুল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনিক মন্ডল শুভ, পরিবার কল্যাণ পরিদর্শিকা জেসমিন আক্তার এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল বাসিত ফারুকসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বেশি বেশি বৃক্ষরোপণ করা প্রয়োজন। স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন ও সবুজ রাখার মাধ্যমে সেবাগ্রহীতাদের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত সবাই পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

0 Comments