Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় ইজতেমা বাস্তবায়নে তাবলীগী সভা ল

 


ফুলবাড়িয়া, প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ইচাইল মিনা বাজার মারকাজ জামে মসজিদে তাবলীগী ইজতেমা বাস্তবায়নে পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আমীরে জামাআত শায়েখ মুফতী মুনীর উদ্দিন।  


এর আগে জুমআর খুতবায় মুফতী মুনীর উদ্দিন বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবনযাপন অপরিহার্য। কাজেই কুরআন হাদীস বিরোধী তথাপি ইসলাম বিদ্বেষী কোন আইনকে আমরা সমর্থন করি না।  


তিনি আরও বলেন,অপরাধ, হিংসা ও বিদ্বেষ থেকে মানুষকে সৎ পথের দিকে দাবিত করতে হবে। দাওয়াত ও তাবলীগ সার্বজনীন কল্যাণে কাজ করে। তাবলীগ সুন্দর ও শান্তির পথ দেখায় বলেও তিনি মন্তব্য করেন।     


এসময় আরও উপস্থিত ছিলেন,সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ ইসহাক আলী, মারকাজ আমির আব্দুল খালেক, সহকারি আমির মাওলানা শহিদুল্লাহ, মোঃ রমজান আলী,মো.শাহাবুদ্দিন, মোঃ ইদ্রিস আলী মাজহারুল ইসলাম চানু,মো. নজরুল ইসলাম,আব্দুল বারেক, আবুল কাশেম,আবু বকর সিদ্দিক, মো. মোখলেসুর রহমান আব্দুল মোতালেব, মোঃ সোহরাব নজরুল ইসলাম। 


এছাড়াও ভিবিন্ন মসজিদের ইমাম, খতিব,সভাপতি, সেক্রেটারিসহ তাবলীগ কর্মী ও স্থানীয় মুসল্লী বৃন্দরাও এতে উপস্থিত ছিলেন। 



সংশ্লিষ্টরা জানান, আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর রোজ বুধ,বৃহস্পতিবার ও শুক্রবার ইচাইল মিনা বাজার মারকাজ জামে মসজিদ প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর নেতৃবৃন্দ ও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন।

Post a Comment

0 Comments