তাড়াইল প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেস ক্লাবে অদ্য ৮ই আগস্ট শনিবার বিকাল চার গঠিকায় দৈনিক প্রতিদিনের ষ্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন এর ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে দৈনিক প্রতিদিনের তাড়াইল উপজেলা প্রতিনিধি ওমর খান সানির পরিচালনায় উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক ওয়াসিম আকন্দ সোহাগ এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, এ সময় আর ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন রিপন, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মুফতী রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রুহুল আমিন কাঞ্চন, অর্থ সম্পাদক সাংবাদিক ওমর খান সানি, তাড়াইল উপজেলা উলামা দলের সভাপতি হাফেজ মাও রুহুল আমিন দোয়া পরিচালনা করেন, দোয়ায় মৃত আসাদুজ্জাান তুহিনের আত্নার মাগফিরাত কামনা করে পাশাপাশি তুহিন হত্যাকারির দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন উপস্থিত সাংবাদিকরা।

0 Comments