পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ আরিফ দীর্ঘদিন যাবত মানসিক অসুস্থতায় ভুগছিলেন। গত ৫ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মিলছে না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
ছেলের নিখোঁজের পর থেকে পরিবার ও বন্ধুমহল লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত যুবকের সন্ধান পেয়ে থাকেন বা তাঁর খোঁজ জেনে থাকেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে নিচে দেওয়া ঠিকানায় বা যোগাযোগ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে পরিবার ও বন্ধুমহল। যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর: 0178 197 8695 গ্রাম: ঘোড়শাইল, ৮নং দাওগাঁও ইউনিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহ।

0 Comments