তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ২ নং রাউতি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কে জুয়া ও মাদক মুক্ত রাখার অংগীকার ব্যক্ত করে আসছে আগামী স্হানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা করেছে ৬ নং ওয়ার্ড মেছগাও গ্রামের ঐতিহ্য বাহী ভূইয়া বাড়ির সাহাব উদ্দিন ভূইয়া উরফে সাহাব উদ্দিন মাষ্টার সাহেবের কনিষ্ঠ পুত্র সুশিক্ষিত ও মানবিক ফাউন্ডেশন মেছগাও শাখার সভাপতি ফজলুল কবির ভূইয়া কবির।
ছাত্র জীবন থেকে কবির এলাকার সামাজিক সকল কাজের সাথে জরিত থেকে গরিব দুখী মানুষ কে তার সাধ্য মতে উপকার করে আসছে বলে এলাকার সাধারণ মানুষ গ্রাজুয়েশন করা কবির কেই বেঁচে নিয়ে আগামী নির্বাচনে মেম্বার হিসাবে দায়িত্ব দিবে এই বিশ্বাস স্হাপন করে স্হানীয় নজরুল ইসলাম নামের একজন দেশের খবর পএিকার প্রতিনিধি কে বলেন আমরা এবার শিক্ষিত ও মার্জিত একজন কবির ভূইয়া কে পেয়েছি আমরা থাকে মেম্বার পদে বিজয়ী করব, কবিরের সাথে কথা হলে তিনি জানান আসছে নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করার পরিকল্পনা নিয়ে জনসেবা করে যাচ্ছি কলেজ জীবন থেকে এবার গ্রাজুয়েশন শেষ করে এলাকায় এসে মানুষের জন্য কিছু করতে চাই এলাকায় জুয়া ও মাদক অনেক বিস্তার লাভ করছে এই ওয়ার্ডের জনগন আমাকে যদি বিজয়ী করে তবে জুয়া ও মদক মুক্ত রাখার অংগীকার করেন। আসছে নির্বাচনে রাউতি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সকল জনগনের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

0 Comments