Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় প্রশাসনিক ভবন উদ্বোধনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

 


ফুলবাড়িয়া, প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও পরিষদ মিলনায়তনের শুভ উদ্বোধন করেছেন ।

রবিবার(৫জুলাই) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৪ তলা বিশিষ্ট নব নির্মিত ভবনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে মুনাজাতে অংশ নেন তিনি। পরে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও মিলনায়তন পরিদর্শন করেন।

এসময় ফুলবাড়িয়া আসনের এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন , যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজাউল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলীসহ জামায়াত নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শুভেচ্ছা জানাতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সরব উপস্থিতি দেখা গেছে। এসময় দলটির নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্লোগানের মাধ্যমে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

এদিন পরিষদ প্রাঙ্গনে প্রবেশ নিয়ে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মাঝে উত্তেজনা পরিলক্ষিত হলে হট্টগোল সৃষ্টি হয়।

এলজিইডি অফিস সূত্র জানাগেছে, ২০২৪ সালের ২২ জানুয়ারী সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজ শুরু করে এমএসই-এমআরই(জেভি) নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার ৮৮৬ টাকা ব্যয়ে ২০২৬ সালের ৩০ এপ্রিল প্রকল্পের নির্মাণ কাজ শেষ  করা হয় ।

নতুন এ অবকাঠামো উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। এ কার্যক্রম কে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী প্রতিমন্ত্রীর ফুলবাড়িয়ায় এটি প্রথম সফর ছিল। 



 

Post a Comment

0 Comments