Header Ads Widget

 


মুক্তাগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান

 


বাবলু আকন্দ; ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন-সুন্দর মুক্তাগাছা গড়ার লক্ষে মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে পৌর শহরের থানার মোড় থেকে দড়িচার আনি বাজার, টান বাজার, মন্ডার দোকান হয়ে চৌরঙ্গী মোড় পর্যন্ত পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র’র নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।


 অভিযানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, পৌর প্রকৌশলী সুকুমল রায়, যুবনেতা রাজিব মিত্র, সাংবাদিক ও সাধারণ জনতা অংশ নেয়। এ সময় ফুটপাত দখল মুক্ত করার পাশাপাশি পরিচ্ছন্ন রাখতে ও ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন করা হয়। পৌর প্রশাসক জানান, সকলের শহরটাকে সকলের জন্য আদর্শ হিসেবে গড়তে এ অভিযান পরিচালিত হচ্ছে। মানুষের অংশগ্রহন থেকে বুঝা যাচ্ছে এ কার্যক্রম সফল হবে। অংশগ্রহণকারী সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রশাসক আরও বলেন, সকলের সচেতন হতে হবে। পরিস্কার নগর গড়তে এক সাথে সবাইকে কাজ করতে হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে সহযোগিতা করে মুক্তাগাছা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।

Post a Comment

0 Comments