সংবর্ধনা অনুষ্ঠানে এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি তাঁর বক্তব্যে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে কেউ দুর্নীতির সুযোগ পাবে না। স্বচ্ছতা ও ট্্রান্সপারেটের মাধ্যমে আমরা কাজ করবো। শপথ গ্রহনের পর এরই মধ্যে ৮০হাজার ৮শ টাকা বরাদ্ধ পেয়েছি তা ১০টি ইউনিয়নে সমন্বয় করে সমভাবে বন্টন করা হবে। তিনি আরও বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। আমরা চাই মুক্তাগাছায় নারীদেরকে শিক্ষা দীক্ষায় সকল দিক থেকেই এগিয়ে নিতে আমরা কাজ করব। নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যে দায়িত্ব পেয়েছি তার পরিপূর্ণ হক আদায় করা হবে।
মুক্তাগাছাবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, বিপুল ভোট আমাদের দিয়েছেন। অফিশিয়ালী আমরা পাশ করতে না পারলেও যে প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন, সে প্রত্যাশা পূরণ করতেই আমাকে মনোনীত করা হয়েছে। এই সমাজে ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা করে দুর্নীতি, মাদক মুক্ত করে আপনাদের কাঙ্খিত সমাজ গড়বো। তরুণ সমাজকে শুধুমাত্র শাসন করে নয় মোটিভেশন দিয়ে সুশিক্ষা দিয়ে কর্মসংস্থানল তৈরির লক্ষে আমারা কাজ করবো। জুলাই আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আন্দোলনের ছাত্র-জনতার প্রতিও কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার সভানেত্রী মাসুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা জামায়াতের সেক্রেটারী কামরুন্নাহার খাদিজা, সহ-সেক্রেটারী ডা. সেতারা বেগম, কামরুন্নাহার কোহিনুর, মুক্তাগাছা উপজেলা সহকারী সেক্রেটারী রাহিমা মুজাহিদী, পৌর সেক্রেটারী তামান্না সুলতানা, সদস্য সেলিনা আক্তার, নুরুন্নাহার রুমি, আকলিমা খাতুন, ফারহানা আক্তার, শাহনাজ পারভীন, আবেদা সুলতানা প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই মহিলা জামায়াতের নেত্রী ও কর্মীগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে সহ¯্রাধিক মহিলা নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0 Comments