শনিবার সকালে হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের তেলিখালি সীমান্তের ধোপাঝুড়ি এলাকার ১১২০ নম্বর সীমান্ত পিলারের নিকট এ হস্তাস্তর কার্যক্রম সম্পন্ন হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ মে রাজশাহী সীমান্ত দিয়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১০ বাংলাদেশিকে আটক করে মেঘালয় পুলিশ। পরে বিষয়টি বিএসএফের কাছে হস্তান্তর করা হলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের ভিত্তিতে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। পতাকা বৈঠকে ভারতের ২২ বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্পের সদস্যরা আটক ব্যক্তিদের বাংলাদেশের তেলিখালি বিজিবি ক্যাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মুক্তার হোসেন, শাহজামাল হক, আনিসুর রহমান, কামাল হোসেন, শ্রী সিপেন, ইব্রাহীম আলী, নওশাদ আলী, আকবর আলী, জহিরুল ইসলাম, শাকিম উদ্দিন।
এ বিষয়ে হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, আটককৃতদের বিরোদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

0 Comments