Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় ২২ কোটি টাকার সড়ক সংস্কার কাজ উদ্বোধন করেন। এমপি কামরুল হাসান মিলন

 


ফুলবাড়িয়া প্রতিনিধি : ফুলবাড়িয়া উপজেলার মাঝখান দিয়ে ভয়ে যাওয়া খানাখন্দে ভরপুর ১৮ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সড়ক ও জনপথ  (সওজ) বিভাগ প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে সংস্কারের কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।


ফুলবাড়িয়া বাজার, কৈয়ারচালা, আছিম বাজার, আছিম কলেজ রোড ভায়া ত্রিশাল উপজেলার বগার বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরপুর ছিল। সামান্য বৃষ্টির পানিতেই সড়কের অনেক স্থানে ডোবায় পরিণত হয়। পথচারীসহ যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।


ফুলবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ভালুকজান মাছের আড়ৎ সংলগ্ন থেকে সংস্কার কাজ শুরু করা হয়। এ সময় সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মানিক চন্দ সাহাসহ,অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments