Header Ads Widget

 


হামিদা সুলতানা উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

 


বাবলু আকন্দ : ময়মনসিংহের মুক্তাগাছায় হামিদা সুলতানা উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

​মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাসলিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং তাঁর সহধর্মিণী আফরোজা খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের বড় ভাই নাসির আলী ও তাঁর সহধর্মিণী।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হামিদা সুলতানা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ মিয়া।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাকির হোসেন বাবলু বলেন, "আমার মায়ের নামে প্রতিষ্ঠিত এই হামিদা সুলতানা উচ্চ বালিকা বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মরহুম এ.কে.এম. মোশাররফ হোসেন ছিলেন আমার বড় ভাই। তিনি ছিলেন মুক্তাগাছার মাটি ও মানুষের নেতা এবং একজন প্রদীপ্ত শিক্ষানুরাগী। একটি শিক্ষিত ও আলোকিত মুক্তাগাছা গড়ার লক্ষ্যেই তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে আরও উপস্থিত ছিলেন মুক্তাগাছা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি কাজী রিপন, মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু ও মতিউর রহমান খোকন, হাজী কাসেম আলী কলেজের অধ্যক্ষ একলাসুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান জনি, সদস্য সচিব আব্দুস সাত্তারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ।

​বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হামিদা সুলতানা-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Post a Comment

0 Comments