ফুলবাড়িয়া প্রতিনিধি : ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়িয়ায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।
গতকাল বৃহস্পতিবার সকালে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে সপ্তাহব্যাহী অনুষ্ঠানের ১ম দিনে পুষ্টি মেলা, জারী গানের আয়োজন করা হয়।
সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন বলেন, পুষ্টিহীনতা দূর করতে হলে আগে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী, ওয়াল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নম্রতা হাউই প্রমূখ।

0 Comments