বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভাবকির মোড় এলাকায় ক্রয়কৃত জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল জলিল নিকট আত্মীয় আব্দুল রাজ্জাক ও তার ছেলে আরিফের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাবকির মোড় এলাকায় ক্রয়কৃত ১৯ দশমিক ৫ শতাংশ ক্রয়কৃত আবাদি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন আব্দুল জলিল।চলতি মৌসুমে তিনি তার ওই জমিতে ধান রোপণ করে চাষাবাদ শুরু করেন। তবে সম্প্রতি একই এলাকার আব্দুল রাজ্জাক ও তার ছেলে আরিফ জোরপূর্বক ওই জমিতে মাটি ফেলে দখল করার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী আব্দুল জলিল জানান, তিনি তার জমিতে ধান রোপণ করে নিয়মিত চাষাবাদ করছিলেন। এ সময় অভিযুক্তরা কয়েকজন লোক নিয়ে এসে জমিতে মাটি ফেলতে শুরু করেন। তিনি এতে বাধা দিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাকে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। এমনকি জমি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য ভুক্তভোগী আব্দুল জলিল তার পিতার একক পালক সন্তান ছিলেন যার ফলে তার বাবা জীবিত থাকা অবস্থায় তার ছেলে কে সম্পত্তি লিখে দিয়ে গেছেন।
এ ঘটনায় নিজের নিরাপত্তা ও জমির সুরক্ষার জন্য ভুক্তভোগী আব্দুল জলিল মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল রাজ্জাক এর ছেলে আরিফ বলেন ওয়ারিশের জায়গা নিয়ে সমস্যা।এদিকে ভুক্তভোগী আব্দুল জলিল বলেন তাদের পাওনা ওয়ারিশ দেওয়ার পরেও তারা আরো দাবি করে যা অন্যায়।
এ ব্যাপারে মুক্তাগাছা থানা এর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল রাজ্জাক এর ছেলে আরিফ বলেন ওয়ারিশের জায়গা নিয়ে সমস্যা।
এ ব্যাপারে মুক্তাগাছা থানা এর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments