বাবলু আকন্দ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহ, আউট অব স্কুল ও শিশুশ্রম মুক্ত করতে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) মুক্তাগাছা উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে কাম কমিউনিটি সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাসিনা জামান এবং মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজু উইলিয়াম রোজারিও ডেপুটি ডিরেক্টর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অরবিন্দ সিলভেস্টার গমেজ, সিনিয়র ম্যানেজার (জামালপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং মিজানুর রহমান, প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট (জামালপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চিত্রা চিসিম, মোঃ হাফিজুল হক সোহাগ, সজল কুমার, বেলী মং, মৌসুমী আক্তার ও মার্শেল রংদী।
এছাড়াও সভায় মুক্তাগাছা উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, ইসলামী ফাউন্ডেশন ও ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা সাখাওয়াত হোসেন সভাপতি ইসলামী ফাউন্ডেশন ও ইমাম পরিষদ। এবং ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাতে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তারা অভিভাবকদের সচেতন করতে এবং শিশুদের বিদ্যালয়ে পাঠাতে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পারেন।
সভায় আরও আলোচনা করা হয় যে, কোন অভিভাবক যেন তাদের সন্তানদের অল্প বয়সে বিয়ে না দেন, শিশুশ্রম থেকে সবাই বিরত থাকে এবং প্রতিটি শিশুকে বিদ্যালয়ে পাঠানো নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহ, আউট অব স্কুল ও শিশুশ্রম মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

0 Comments