Header Ads Widget

 


মুক্তাগাছার নব নির্বাচিত এমপি জাকির হোসেন বাবলুর মতবিনিময়

 


বাবলু আকন্দ :মুক্তাগাছা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন বাবলু। রবিবার দুপুরে উপজেলা 

প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার 

শুরুতেই প্রধান অতিথি জাকির হোসেন বাবলুকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সকল দপ্তরের কর্মকর্তা, থানার ওসি, সকল ইউনিয়নের প্রশাসক ও চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কথা শোনেন এবং সেগুলো সমাধান করে উন্নত মুক্তাগাছা গড়তে অঙ্গীকার করেন। সভায় প্রধান অতিথি জাকির হোসেন বাবলু মুক্তাগাছা শহরকে আধুনিক পর্যটনবান্ধব করে গড়তে সকলের 

সহযোগিতা কামনা করেন। নির্বাচনের আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো সম্পন্ন করতে প্রশাসন সহ সকলের কাছে গঠনমূলক সহযোগিতা কামনা করেন। 

সভায় তিনি নারী ও শিশুদের চিকিৎসা সেবা ইউনিয়ন ভিত্তিতে সহজ ও সচল করতে বলেন। 

মাদক, জুয়া ও চাঁদাবাজ বন্ধ করতে তিনি প্রশাসনকে কঠোর হতে নির্দেশ দেন। ২টি খাল খননের কথা উল্লেখ করে তিনি বলেন, খুব দ্রুতই এ কাজগুলো শুরু হবে এবং আমরা সবাই সেখানে অংশ নেবো। পরে এমপি উপজেলা পরিষদ চত্বরে সকল কর্মকর্তাদের সাথে নিয়ে একটি সোনালু গাছ রোপণ করেন।


Post a Comment

0 Comments