ফুলবাড়িয়া, প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইসরার বারী ইশী ও তানভীর আহমেদের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মোহাঃ কামরুল হাসান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন, আইয়ুব আলী, মোছা: উম্মে হাবিবা, জাহাঙ্গীর আলম, ডাক্তার সাইদুর রহমান, আসিফ ইকবাল প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন ডাঃ মো: হুমায়ুন কবির।
হাসপাতালে কর্মরতদের উদ্দেশ্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, ভালো ব্যবহারের মাধ্যমে রোগীদের আপন করে নিতে হবে। সকলেই যেনো সমান সেবা পায় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে কর্মরতদের মাঝে ভালো পারফরম্যান্সের জন্য বর্ষসেরা পুরস্কার প্রদান করা হবে। প্রত্যেকের যায়গায় প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। স্বাধীনভাবে সেবা প্রদান এবং দায়িত্বশীলতার সাথে কার্যক্রম জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী ও পুরুষ ওয়ার্ডে অসুস্থ্য রোগীদের মাঝে বিভিন্ন ফলের বক্স বিতরণ করা হয়।

0 Comments