মুক্তাগাছা প্রতিনিধি; শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফিসহ বিবিধ ফি অনলাইনে আদায় করতে মুক্তাগাছার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এসব চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। সোনালী ব্যাংকের ময়মনসিংহ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল মানেজার নূরুল আলম আজাদ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। সোনালী ব্যাংক মুক্তাগাছা শাখার এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ কবির হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায়, ময়মনসিংহ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার মৃধা বিলকিছ এর সঞ্চালনায় এবং সোনালী ব্যাংক পিএলসি ময়মনসিংহের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ মাহমুদুল হক'র সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম, সোনালী ব্যাংক ময়মনসিংহের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তুহিনুল ইসলাম, রায়হানা আফরোজ প্রমূখ। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে নবারুণ বিদ্যানিকেতন, এনএন পাইলট বারিকা বিদ্যালয়, একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়, মনিরামবাড়ী বালিকা আলিম মাদ্রাসা, খুকশিয়া উচ্চ বিদ্যালয়, দুল্লা উচ্চ বিদ্যালয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়, নজরুল ইসলাম হাই স্কুল, সমাজকল্যাণ মুসলিম উচ্চ বিদ্যালয়, খামারের বাজার উচ্চ বিদ্যালয় সহ মোট ২৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ডেপুটি জেনারেল মানেজার নূরুল আলম আজাদ বলেন, সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক উদ্ভাবিত “সোনালী পেমেন্ট গেটওয়ে” এর মাধ্যমে শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি সহ অন্যান্য ফি অনলাইনে আদায় করা হবে। সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এই উদ্যোগ গ্রহন করেছে। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ময়মনসিংহের প্রিন্সিপাল অফিস ও মুক্তাগাছা শাখার কর্মকর্তাগন ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।

0 Comments