এ সময় তিনি সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, স্থানীয় মোশাররফ গং ও তার মদদপুষ্ট একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তাঁর পৈতৃক বসতভিটা ও বাড়ির সীমানা নিয়ে ষড়যন্ত্র করে আসছে। এরই ধারাবাহিকতায় মোশাররফ ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সীমানার বাঁশ কেটে নিয়ে যায় এবং তাঁর বাড়িতে জোরপূর্বক বেড়া দিয়ে জমি দখলের চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। মোফাজ্জল হোসেন আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় নিজের পৈতৃক সম্পত্তি রক্ষা এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোফাজ্জল হোসেন তাঁর জমি জবরদখলের অপচেষ্টা বন্ধ, নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলা ও প্রাণনাশের হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

0 Comments