ফুলবাড়িয়া প্রতিনিধি: ফুলবাড়িয়া উপজেলার কালাদহ জনতা মহাবিদ্যালয়ের সার্বিক উন্নয়নকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জনতা উচ্চ বিদ্যালয় পুরাতন মাঠে স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা,কলেজের উন্নতিকল্পে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। পাশাপাশি সম্প্রতি সময়ে অধ্যক্ষের একক স্বেচ্ছাচরিতা নিয়েও অভিযোগ করেন। পরে শিক্ষার মানোন্নয়ন নিয়েও সমালোচনা করে পুরনো গৌরভ ফিরিয়ে আনতে গ্রামের সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এতে বক্তব্য রাখেন,জনতা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা
আলহাজ্ব ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ,দাতা সদস্য আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন,খালেদ বিন সাইদ, আলহাজ্ব আ. মান্নান,কোরবান আলী, হারুনসহ শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।

0 Comments