হালুয়াঘাট প্রতিনিধি: হালুয়াঘাট ধান ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধান ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সমিতির সদস্য হানিফ মোঃ শাকের উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাটের সহকারী কমিশনার (ভ‚মি) ও পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এবং হালুয়াঘাট উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু রায়হান মো. শাহরিয়ার।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের মধ্যে সহসভাপতি হিসেবে আনোয়ার হোসেন, সহসম্পাদক মো. আব্দুস সাত্তার এবং কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন মো. বাবুল মিয়া, মো. রুবেল খান, মো. সোহেল মিয়া ও সুমন চন্দ্র সাহা।
অনুষ্ঠানে সমিতির সদস্যদের মধ্যে বিল্লাল হোসেন, আজিজুল আহসান, আ. ন. ম. সাদেকুর রহমান নঈম, আব্দুর রহিম ও সফিউল্লাহ খান,বিশিষ্ট কয়লা ব্যবসায়ী আরফান আলী ও সাবেক সম্পাদক-মাহফুজুর রহমান মাসুদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া হালুয়াঘাট সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমদ ও সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু, আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি আব্দুল হক লিটন ও সম্পাদক মোস্তফা নাহিদ আল হাবীব রানা, শহীদ স্মৃতি সংসদ ক্লাবের সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় ধান ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে ধান ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কার্যকরী পরিষদ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে সমন্বিতভাবে কাজ করবে এবং সমিতির সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

0 Comments