Header Ads Widget

 


মুক্তাগাছায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

 


বাবলু আকন্দ; ‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় মুক্তাগাছা পৌর পাঠাগার মিলনায়তনে মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলার সকল ইউনিয়নের মাদক বিরোধী কমিটির সদস্য, সচেতন নাগরিক এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালকের ভূমিকা পালন করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, সদর সার্কেলের এসপি আসাদুজ্জামান সাকিল, সহকারী কমশিনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক কামরুজ্জামান লেবু, মানকোন ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম তারা, সাংবাদিক ফেরদৌস তাজ প্রমূখ। এ সময় সচেতন নাগরিক , স্বেচ্ছাসেবী ও মাদক বিরোধী কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে ইউনিয়ন পর্যায়ের মাদক বিরোধী কমিটি ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভ‚মিকা রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানানো হয়। সমাবেশে উপজেলা, পৌর প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়নের প্রশাসক, জনপ্রতিনিধি, মাদক বিরোধী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাদক বিরোধী সমাবেশের পর একই স্থানে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কমকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়ন ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।




Post a Comment

0 Comments