Header Ads Widget

 


মুক্তাগাছা প্রেসক্লাবের সাবেক আহব্বায়ক ইন্তেকাল

 


বাবলু আকন্দ; মুক্তাগাছা প্রেসক্লাবের সাবেক আহব্বায়ক, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, খুকশিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রবীণ সাংবাদিকে মো. শামছুদ্দিন মাস্টার (৬৬) রবিবার সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগছিলেন। রবিবার বাদ আছর তার গ্রামের বাড়ী উপজেলার খুকশিয়া গ্রামে প্রথম জানাজা ও বাদ মাগরিব পৌর গোরস্তান মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৌর গোরস্তানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এর আগে মরহুমের লাশ মুক্তাগাছা প্রেসক্লাব প্রাঙ্গনে রাখা হয়। সেখানে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। তার মৃত্যুতে মুক্তাগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়।


Post a Comment

0 Comments