তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অদ্য ১ লা আগস্ট রোজ শনিবার উপজেলা চত্তরে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বি এন পির সভাপতি সারোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম,উপজেলা বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,প্রতিবাদ সমাবেশে বক্তারা সন্দেহের তীর উপজেলা সমাজ সেবা অফিসারের দিকে ইঙ্গিত করে বক্তব্য প্রধান করে বলেন উনার শশুর বাড়ির লোকদের কথায় নিয়োগ করেছে বলে অভিযোগ তুলে, বক্তারা আরও বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরের ভুমিকা পালন করছে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তার প্রত্যাহারের দাবী তুলেন বক্তারা দুপুর দুইটায় প্রতিবাদ সভা ও মানব বন্ধন সমাপ্তি ঘোষনা করা হয়।

0 Comments