Header Ads Widget

 


মুক্তাগাছায় স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

 


বাবলু আকন্দ: “যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রবিবার সকালে মুক্তাগাছা শহরের শতবর্ষী প্রতিষ্ঠান নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ সরকারের সঞ্চালনায় পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাকিয়া আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবিতা নন্দী, মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, নবারুণ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনামুল হক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসির উদ্দিন, হামিদা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান সুরুজ মিয়া প্রমুখ।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্যে অতিথিরা বলেন, বিদ্যালয়ের পাশাপাশি নিজ বাড়ি ঘর, আঙিনা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এ সময় ‘সানডে ক্লিন’ কর্মসূচি পালনের নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং দৈনন্দিন পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তারা জানান।

উপজেলার ৪৪ টি উচ্চ বিদ্যালয়, ২৬টি আলিয়া মাদ্রাসা ও ১শ ৬১টি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। এখন থেকে সপ্তাহের প্রতি রবিবার নিয়ম করে স্বস্ব বিদ্যালয় কর্তৃপক্ষ এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। 

Post a Comment

0 Comments