ফুলবারিয়া,প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে খালপাড়,কড়ইতলা ও দেওনাইপাড় নামক স্থানে মাদক কারবারিদের বাড়ি ঘর, দোকানপাট ভাংচুর ও আগুন দিয়েছে এলাকার বিক্ষুব্ধ জনতা।
রবিবার ( ২৮ জুন) রাতে ১০ টা থেকে ২ টা ভাংচুর চালানো হয়। মাদক কারবারি জীবন চৌহান, মিনা, বাবু, রোকেয়া বেগম ওরফে রুক্কি ও তার ভাই মোস্তফার দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, জীবনের নামে ৯ টি মাদকের মামলা রয়েছে জীবনের বাড়ি ও তার পাশেই তার স্ত্রীর একটি বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছিল তাৎক্ষণিক আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এখন পর্যন্ত শান্ত রয়েছে।

0 Comments