ফুলবাড়িয়া, প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রবিবার ( ২৮ জুন) উপজেলার ৩২২ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস বাচ্চাদেরকে খাওয়ানো হয়। এর মধ্যে নীল ভিটামিনের টার্গেট ৭৫০০ জন ও লাল ভিটামিন ৭৫০০০ জন বাচ্চাদের খাওয়ানো হবে। সফল ভাবে খাওয়ানো হয় নীল ভিটামিন ৭৪৩২ জন ও লাল ভিটামিন ৭৪৬৪২ জন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলাম সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেন, এমওডিসি, ডাঃ বাদল সূত্রধর এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীবৃন্দ।
এ সময় ক্যাম্পেইনগুলো পরিদর্শন করেন, মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক (আইন) ডাঃ পরিমল কুমার পাল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেন বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যম সকলের সহযোগিতা প্রায় ১০০% সফল হয়েছে সকলকে আন্তরিক ধন্যবাদ।

0 Comments