Header Ads Widget

 


মুক্তাগাছায় যুব ফোরামের বার্ষিক সমাবেশ

 


বাবলু আকন্দ : ময়মনসিংহের মুক্তাগাছায় ‘বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল থেকে ঝড়ে মুক্ত আমাদের অঙ্গীকার’ এই প্রতিবাদ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির ম্যানেজার রোল্যান্ড গোমেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ্র সিলভেস্টর গোমেজ, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগ, প্রগতি যুব উন্নয়ন সংঘের সভাপতি রেজুয়ান আল কাফি প্রমুখ।  

সভায় বাল্যবিবাহ, মাদক, শিশুশ্রম, প্লাস্টিক মুক্ত এলাকাসহ জিরো ফাইফ প্লাস বাস্তবায়নের মধ্যদিয়ে সুন্দর একটি প্রজন্ম গঠন, সুস্থ্য স্বাভাবিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার মধ্যদিয়ে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

Post a Comment

0 Comments