Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় ২ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি খলিল গ্রেফতার

 


ফুলবাড়িয়া, প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হেরোইন বিক্রির সময় খলিলুর রহমান (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই কারবারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গুপ্তবৃন্দাবন এলাকার আবদুল খালেকের পুত্র।


‎পুলিশ জানায়,  মঙ্গলবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার সীমান্তবর্তী এনায়েতপুর ইউনিয়নের দোলমা এলাকায় জনৈক মেহের আলীর মুদির দোকানের সামনে মাদক বিক্রির সংবাদ পায় পুলিশ। পরে তাৎক্ষণিক এসআই মো. শামীম কবির,এ এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৩০ পুড়িয়া (২গ্রাম) হেরোইনসহ খলিলুর রহমান ওরফে হেরোইন খলিলকে আটক করেন।


‎বিশ্বস্ত সুত্র জানায়, মাদক সম্রাট খলিলুর রহমান ও তাঁর স্ত্রী আন্তঃজেলা মাদক কারবারের সাথে জড়িত। খলিলুর রহমান নিজ এলাকায় হেরোইন খলিল হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে খলিল দম্পতি নিজ এলাকাসহ সীমান্তবর্তী ফুলবাড়িয়ার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের হাতে মাদক পৌঁছে দেয়। তাঁর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।


‎ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, মাদক কারবারি খলিলুর রহমান এর কাছ থেকে ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্বে মাদক আইনে মামলা রুজু করে,  আদালতে প্রেরণ করা হয়েছে। এবং মাদক কারবারির বিরুদ্ধে  অভিযান অব্যাহত থাকবে।  সোর্পদ করা হয়েছে।

Post a Comment

0 Comments