Header Ads Widget

 


মুক্তাগাছায় শিশু ও যুব ফোরামের উদ্যোগে ৫ 'জিরো' প্লাস নিয়ে ক্যাম্পেইন

 


মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় জিরো ক্ষুধা, জিরো অপুষ্টি, জিরো শিশুশ্রম, জিরো শিক্ষা বঞ্চিত শিশু,  জিরো বাল্যবিয়ে এ পাঁচটি নেতিবাচক অবস্থা শুন্যের কোঠায় নিয়ে আসতে জিরো ৫ ধারণা নিয়ে   ক্যাম্পেইন করছে দাওগাঁও শিশু ও যুব ফোরাম। 

শুক্রবার উপজেলার দাওগাঁও ইউনিয়নের সদাশিববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শওকত হায়াত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমলাপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ইলিয়াস হোসেন, দাওগাঁও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক মামুন আল গাইয়ুম, স্থানীয় গণ্যমান ব্যক্তি, শিক্ষক, শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা যদি ৫ জিরো করতে চাই তাহলে  বাল্যবিয়ে প্রতিরোধে জন্মনিবন্ধন যথানিয়মে, যথাসময়ে করতে হবে, অভিভাবক সচেতনতা সৃষ্টি করতে হবে, মসজিদ ও বিদ্যালয়ভিত্তিক আলোচনা করতে হবে, শিশুশ্রম নিরোধে প্রচলিত আইনের কার্যকর করে  দোকান ও কলকারখানার মালিক বা ব্যবস্থাপনার সাথে যুক্ত তাদেরকে শিশুশ্রমিক নিয়োগে নিরুৎসাহিত করতে হবে, পরিবারিক দারিদ্র বিমোচনে পদক্ষেপ গ্রহণ করে পরিবারভিত্তিক কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। অপুষ্টি দূরিকরণের ক্ষেত্রে বাড়ি বাড়ি পুষ্টি বাগান তৈরি করে, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে এসব  উদ্যোগ গ্রহণ করা হলে জিরো ৫ বাস্তবায়নে সফলতা আসবে।

পরে শিশু ও যুব ফোরামের সদস্যরা বাইসাইকেলে র‍্যালি বের করে বটতলা বাজারসহ গ্রামীণ রাস্তা প্রদক্ষিণ করে।

Post a Comment

0 Comments