ফুলবাড়িয়া, প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক ব্যবসার সাথে জড়িত ইয়াবাসহ ২ যুবক ও এক মোটর সাইকেল চোর কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানান,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীম কবির সংগীয় এএসআই খলিলুর রহমান, এএসআই রফিকুল আলম এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
অপরদিকে এসআই জহিরুল ইসলাম স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে ওমর ফারুক (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। তাঁরা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানাগেছে।
এছাড়াও রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজার থেকে চুরির কাজে ব্যবহৃত বিশেষ চাবিসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক মোটর সাইকেল চোরকে আটক করেন পুলিশ।
ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

0 Comments