মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের সুবিধা ভোগীরা নিজদের পাওয়া দানের জিনিস অন্যদের মাঝে ভাগাভাগি করেছেন।
সোমবার মুক্তাগাছা সাউথ এপির দাওগাঁও, কুমারগাতা, খেরুয়াজানি, কাশিমপুর ও ঘোগা ইউনিয়নে ‘‘দানের আনন্দ অনুষ্ঠান-২০২৬‘‘ অনুষ্ঠিত হয়।
৫টি ইউনিয়নের ইউপিজি- গ্র্যাজুয়েট হতদরিদ্র উন্নয়ন দল ও (আরসি) রেজিস্ট্রার শিশু পরিবার ও যারা বিভিন্ন সময় মুক্তাগাছা সাউথ এপি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি, (জিএন) বিশেষ উপহার থেকে ও অন্যান্য সাহায্য সহযোগিতা পেয়ে বর্তমানে নিজেরা স্বাবলম্বী তারা নিজেদের আশেপাশের হতদরিদ্র পরিবারের মাঝে নিজেদের এই আনন্দ ভাগাভাগি করেছেন।
ভাগাভাগি স্বরূপ পাঁচটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫৭টি হতদরিদ্র পরিবারের মাঝে গরু ছাগল হাঁস মুরগি কবুতর দান করেন।
উক্ত দানের আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অরবিন্দ সিলভেস্টার গোমেজ সিনিয়র ম্যানেজার জামালপুর এরিয়া প্রোগ্রাম, রিচার্ড অজয় সরকার স্পন্সরশীপ ম্যানেজার,
, সংশ্লিষ্ট প্রোগ্রাম অফিসার , শিক্ষক, স্থানীয় সরকার প্রতিনিধি, ভিডিসি ও শিশু ফোরামের সদস্যবৃন্দ।

0 Comments